চাঁদপুর সদরের বাগাদী ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শুক্রবার বিকেল ৩টায় বাগাদী গনি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী মমিন সাগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম গাজী ও সোহেল মৃধা।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ হাই মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুল ইসলাম/এনএএন টিভি

Share this news as a Photo Card