চলমান এ বৃষ্টিপাত কমে আসবে: আবহাওয়া অফিস

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে টানা কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

এর ফলে দেশে কয়েক জেলায় বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে।

তবে চলমান এ বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, উত্তর প্রদেশ,

বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী,

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে এ সময়ে সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card