চলতি জুন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টি পাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব জানিয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে ৪-৬ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে। একটি বা দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৩৮-৪০০ সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে
পারে।
নদ-নদীর অবস্থায় বলা হয়েছে- জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্ল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গেল মে মাসের বৃষ্টিপাতের যে তথ্য আবহাওয়া অধিদপ্তর দিয়েছে তাতে দেখা যাচ্ছে এ মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন :
- ফেরত আনার সুযোগ থাকছে না পাচার হওয়া টাকা
- ১৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের সংর্ঘষে বাবুর্চির মৃত্যু
- সরকার আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে
- পথচারীকে বাঁচাতে প্রাণপাত করলেন অটোরিকশা চালক
- আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে মিলল মৃত্যুরহস্যের আলামত
- ৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করলেন নাতি
- আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ; আহত ২
- শ্যামলীতে বহুতল ভবনে আগুন; আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রনে
- ৪৫তম বিসিএস প্রিলিমিনারি’র ফল প্রকাশ আগামী সপ্তাহে
- আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Comments are closed.