শ্যামলীতে বহুতল ভবনে আগুন; আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রনে

রাজধানী ঢাকার শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১ জুন )  রাত ১১টা ২৫ মিনিটে ২০ তলা ভবনটির সপ্তম তলায় এ ঘটনা ঘটে।

রাত ১টায় জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ওয়্যারহাউজ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন,

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।

তিনি জানান, ২০ তলা ভবনটির সপ্তম তলায় আগুন লাগার খবর পেয়ে রাত ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পরে আগ্নি নেভাতে আরো ১৩টি ইউনিট যোগ দেয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।
আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শ্যামলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুন :

এনএএন টিভি