বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত ভ্যানের চার আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০),
তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। এ ঘটনায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হেমাইল কবির বলেন,
মধুপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পরিবহণের একটি বাস ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মাঈনুদ্দিন, তাহেরা বেগম ও ফরহাদ নিহত হন।
গুরুতর আহত হয় এক শিশু। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন :
- ১৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- রুপগঞ্জ একতা ব্লাড সমাজকল্যাণ সংস্থার জন্মদিন
- আগামী ১ মাস গ্রাহকের পানির বিল নিবে না নাসিক
- আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে মিলল মৃত্যুরহস্যের
- নরসিংদীর তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
- ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়; গ্রেফতার
- বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ে সংবাদ সম্মেলন ছোটো ভাইদের
- ভর্তি পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন ছাত্রী
- ফরিদপুরে ব্রিজের মাটির স্তূপ ধসে ৩ শ্রমিক নিহত
- আগামী ১৪ জুন থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- লাইভে এবার সার্টিফিকেট পোড়ালেন ঢাকা কলেজের ছাত্র
- ঈদুল আজহা সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা
- প্রযোজক পীযূষ আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার
- সাভারে সিঁড়ি কোঠা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
