স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে গবেষণা,
উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে আগামী বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়ছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে তার বাজেট বক্তৃতায় বলেন,
‘স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।’
তিনি বলেন,
‘স্মার্ট বাংলাদেশে ৩ শতাংশের কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়।’
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন,
‘মূল্যস্ফীতি ৪-৫ শতাংশের মধ্যে সীমিত থাকবে এবং বাজেট ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশের নিচে।’
রাজস্ব-জিডিপি অনুপাত হবে ২০ শতাংশের ওপরে এবং বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ, বলেন অর্থমন্ত্রী।
আ হ ম মুস্তফা কামাল বলেন,
‘স্মার্ট বাংলাদেশে শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্বাক্ষরতা অর্জিত হবে এবং স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে সবার দোরগোড়ায়।’
স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা,
টেকসই নগরায়ণসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা হাতের নাগালে থাকবে বলে জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন :
- বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ভ্যানের ৪ আরোহী নিহত
- রুপগঞ্জ একতা ব্লাড সমাজকল্যাণ সংস্থার জন্মদিন আজ
- পথচারীকে বাঁচাতে প্রাণপাত করলেন অটোরিকশা চালক
- নরসিংদীর তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
- ভিডিওটা আমার ব্যক্তিগত মুহূর্তের: তানজিন তিশা
- লাইভে এবার সার্টিফিকেট পোড়ালেন ঢাকা কলেজের ছাত্র
- ফতুল্লায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- নিখোঁজ সেই ট্রলার যাত্রীর লাশ উদ্ধার
