কক্সবাজারের মহেশখালীতে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সালমা খাতুন (৫০) নামে ওই অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়াস্থ ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক নুরুল হাসেম (৩৮) বড়মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আর আহতের নাম সালমা খাতুন, তিনি নতুনবাজার এলাকার আবুল খায়েরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘নতুন বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পানির ছড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় এক মাদ্রাসা শিক্ষার্থী রাস্তা পার হয়।
তাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে উল্টে যায় গাড়িটি। এ সময় চালক ও এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হাসেমকে মৃত ঘোষণা করেন এবং
সালমা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শ্যালক ওসমান গণি জানান,
‘মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।’
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান,
‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন:
- বিশ্বের ধনীর তালিকায় ফের শীর্ষে ইলন মাস্ক
- ‘মা’ দেখতে গিয়ে ছেলেকে নিয়ে বিব্রত পরীমণি!
- সুনেরাহ-রাজের স্ক্যান্ডালে আবারও সরব পরীমণি
- ভিডিওটা আমার ব্যক্তিগত মুহূর্তের: তানজিন তিশা
- ভর্তি পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন ছাত্রী
- ফেনীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ ৩ জনের মৃত্যু
- শালীন পোশাকে প্রথমবার আসলেন উরফি জাভেদ
- ৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করলেন নাতি
- স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু
- ক্রিকেট খেলতে ডেকে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়; গ্রেফতার ৩
- আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ; আহত ২
- কুমিল্লায় শো-রুমে আগুন; ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত
