অনার্স ফাইনাল পরীক্ষায় রুটিন পরিবর্তনের দাবি

ব্রাহ্মণবাড়িয়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় রুটিন পরিবর্তন দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীর এ মানববন্ধন করেন। মানববন্ধনে আন্দোলনে শিক্ষার্থীর মধ্যে বক্তব্য দেন শাহ আলম, হাবিবুল্লা, আতর রহমান, মিতু জিকরাসহ প্রমুখ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ১৯ শে মে থেকে শুরু হবে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। যেখানে রুটিনের প্রত্যেক পরীক্ষার মাঝে একদিন করে ছুটি রয়েছে। অথচ যে কোনো পরীক্ষা নিতে দেড় থেকে দুই মাস সময় বরাদ্দ থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা শেষ করতে চাচ্ছে। সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবনে হুমকির মুখে ফেলে দিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাই প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষায় মাঝে কমপক্ষে তিন থেকে চার দিন ছুটির দাবি জানান শিক্ষার্থীরা।

এনএএন টিভি

Share this news as a Photo Card