কক্সবাজারের ঈদগাঁওতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হুমায়ুন কবির চৌধুরী হিমুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৩১ অক্টোবর ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের উত্তর মাইজ পাড়াস্থ নিজ বাড়ীতে হিমুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট পরিসরে সূরা এনাম পাঠ ও এলাকার অসহায়-হতদরিদ্রদের মাঝে খাবার বিতরন করা হয়। এমনটি জানালেন মরহুমের ছোট ভাই ইয়াছিন আরাফাত টুটুল। মৃত্যুবার্ষিকীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদনে চেয়ে গেছে।
জানা যায়, ২০২৩ সালের ৩১ শে অক্টোবর ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্বা পরিবারের সন্তান ও আওয়ামী রাজনীতির প্রিয়মুখ হুমায়ুন কবির চৌধুরী হিমু মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রেখে যান।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর

One Reply to “ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিমুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত”
Comments are closed.