ঈদগাঁওতে যত্রতত্র পার্কিং, যানজটে জনজীবনে নাভিশ্বাস

কক্সবাজারের ঈদগাঁওতে ভয়াবহ যানজট সৃষ্টির কারণে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। প্রায় সময়ে মহাসড়ক যানজট লেগে থাকে। আটকে পড়ে দূরপাল্লাসহ বিভিন্ন ধরনের গাড়ী। অতিরিক্ত সময় গুনতে হচ্ছে রোগী,শিক্ষার্থী,চাকরীজীবী ব্যবসায়ীসহ নানা গুরুত্বপূর্ণ পেশার মানুষের। যার ফলে, ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রার মান। অতিষ্ঠ হন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে পর্যটন শহর কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা।

দেখা যায়, ঈদগাঁও স্টেশনে কয়েক ধরনের যানবাহনের কার্যালয় রয়েছে। প্রত্যেক গাড়ি দাঁড় করানো হয় স্টেশনে। যত্রতত্রে পার্কিং করে যাত্রী উঠানামা করায় দীর্ঘক্ষন যানজট সৃষ্টি হয়। বাজার এবং স্টেশনের ফুটপাতসহ মূল সড়কের অধিকাংশ দখল করে নেন ঐ সব যানবাহন।
অন্যদিকে স্টেশন কেন্দ্রিক গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় ছোট-বড় হরেক রকমের যানবাহন রাখার স্থান কিন্তু মহাসড়কের পাশঘেষেই। ফলে দূরপাল্লার গাড়ি এই অংশে এসে উভয় পাশ থেকে ওভারটেক করতে না পারায় যানজটের সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। অপরিকল্পিত ও অঘোষিত যানবাহনের স্ট্যান্ড বন্ধ না হলে যানজট নিরসন কোনভাবেই সম্ভব নয় বলে মনে করেন চলাচলরত মানুষরা। ঈদগাঁও স্টেশন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। অটোরিকশা, মিনি টমটম, ইজিবাইকের সংখ্যা আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় যত্রতত্রে পার্কিংয়ের ফলে যানজট সৃষ্টি হয়।

আরো দেখা যায়, ঈদগড় সড়কের মাথায় ছাঁরপোকা গাড়ি, জাপান মার্কেটের সামনে হাইয়েস (মাইক্রোবাস) সিএনজি, বাজার নামার রাস্তার মাথায় অটোরিকশা, মিনি টমটম, ইজিবাইক, ডেভেলপার মার্কেটে সামনে সৌদিয়া,হানিফ পরিবহন,ভাইভাই হোটেলের সামনে সিএনজি,মাহিন্দ্রায় ভরপুর আর কেজিস্কুল গেইটের সামনে অটো রিকশাসহ দূরপাল্লার বাস থামিয়ে যাত্রী উঠানামায় যানজটের সৃষ্টি হয়।

পেঠান,,আলম,আবদু গনি,তাহেরসহ কয়েকজন পথচারী জানান,অধিকহার তিনচাকার যানবাহন বৃদ্ধি,ঝুপড়ি দোকান সৃষ্টির কারণে যানজটের চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়সহ নানা পেশার মানুষের। পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, যানবাহন অস্থায়ী পার্কিং বন্ধ না হলে যানজট কমানো সম্ভব নয়। মহাসড়কে ফুটপাতসহ মূল রাস্তায় চলে গাড়ি গুলোর কার্যক্রম। যার কারনে ভোগান্তিতে পড়তে হচ্ছে নানান শ্রেণী পেশার মানুষদেরকে।

ইব্রাহীম, মামুন ও ফাহিমসহ সচেতন লোকজন জানান,চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন এলাকায় নানা পয়েন্টে যানবাহনের পার্কিং গড়ে তোলায় জনদুর্ভোগ কমছেনা। দশ মিনিটের পথ আধা ঘণ্টা লেগে যায়। যানজটের কারণে চরম ভাবে বিপাকে পড়েন রোগীসহ চাকরিজীবীরা।

এনএএন টিভি/আবু হেনা সাগর

Share this news as a Photo Card