ঋতু বৈচিত্র্য এখন দিন শেষে সন্ধ্যালগ্নে ও রাতের শেষে ভোর বেলায় কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন বার্তা। এ বার্তার সাথে সাথে কক্সবাজারের ঈদগাঁওর মাঠজুড়ে এখন শীতকালীন সবজি চাষাবাদে মাঠে নেমেছেন নারী পুরুষসহ কৃষকেরা। খেতগুলো এখন কৃষকের পদভারে মুখরিত হয়ে উঠেছে।
পুবালি বাতাস, শিশির ভেজা কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষকেরা জমিতে শীম,গোল আলু, মিষ্টি আলোর চারা রোপণ, খেতে পানি ও আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে এখন সময় দিচ্ছে। ফসলের মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটল, পালং, লাল,মুলা ও কপি শাকসহ রকমারি শীতকালীন সবজি উৎপন্ন ব্যস্তমুখর অনেকে।
কাকডাকা ভোরে কোদাল, নিড়ানি, বালতি, স্প্রে মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ে নারী-পুরুষসহ স্থানীয় কৃষকরা। খেতে নেমে পড়েন সবজি পরিচর্যায়।কেউবা বিকাল মাঠে চারার গোড়ায় পানি ঢালছে, কেউবা দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, অনেকেই গাছের গোঁড়ালির পাশ দিয়ে ঘোরাচ্ছেন নিড়ানি, কেউ কেউ খালি হাতে গাছগুলো ঠিক করছেন। আবার অনেকে নুয়ে পড়া চারার স্থলে সতেজ চারা প্রতিস্থাপন করছেন, এভাবে শীতকালীন সবজি নিয়ে চলছে কৃষকের কর্মযজ্ঞ।

সরেজমিনে পরিদর্শন পূবক দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নের ঝাইক্কা কাটা ও পুগের বিলে সোনালী আমন ধান কর্তন শেষে নানাজাতের সবজি চাষাবাদে হাত দিয়েছেন কৃষকরা। কেউবা নিজের জমিতে, কেউবা অন্যের কাছ থেকে লাগিয়ত নিয়ে সবজির চাষ করছেন।
স্থানীয় এক মহিলা জানান, দশ কড়া জমিতে এবার শীতকালীন সবজি চাষাবাদে করে যাচ্ছি। শীম ও কাঁচা মরিচের চারা রোপন করেছি।
কৃষক ছৈয়দ আহমদ জানান, দীর্ঘ ৩০ বছর ধরে শীতকালীন সবজি চাষাবাদ করে যাচ্ছেন। এবার ২২ কড়া জমিতে ফুলকপি,বাঁধাকপি,টমেটো চাষ করছি। প্রতিবছর পরিবারের প্রয়োজন মিটিয়ে বিক্রি করে থাকি সবজি।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
