বৈসু-সাংগ্রাই-বিঝু (বৈসাবি) ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপি ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, মর্ম সিং ত্রিপুরা বলি খেলা উদ্বোধন করা হয়েছে।
খাগড়াছড়ি ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিম গোলাবাড়ী বৈসাবি উদ্যাপন কমিটি’র আহ্বাবায়ক খগেন্দ্র ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের পরপরেই পাহাড়ের সম্প্রীতির নৃত্য, ঐতিহ্যবাহী নৃত্য,সুকুই খেলা,মোরগ লড়াই ও বয়স্কদের স্নান করানো হয়। পরে অসহায় ও বৃদ্ধদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ।
বৈসু-সাগ্রাই-বিঝু(বৈসাবি) ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপি এ খেলাধুলায় প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন জব্বার এর বলি খেলার সাবেক চ্যাম্পিয়ন মর্ম সিং এর সম্মানে মর্ম সিং বলি খেলা,ত্রিপুরা ও মারমাদের ঐতিহ্যবাহী খেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান । এই অনুষ্ঠান চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, সাংবাদিক জিতেন বড়ুয়া,গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের মহিলা সদস্য মিলি ত্রিপুরা,সদস্য রাম কমুার ত্রিপুরা,ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Comments are closed.