নরসিংদীর পলাশে খেজুর গাছ থেকে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের কান্দাপাড়া এলাকায় গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।
নিহত আছিয়া বেগম বাপের বাড়িতে বসবাস করতেন। তার স্বামীর নাম মৃত রশিদ মিয়া
পুলিশ জানায়, আছিয়া বেগম তিন থেকে চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় স্বজনরা থানায় নিখোঁজের বিষয়টি জানায়নি।
বৃহস্পতিবার সকালে নিখোঁজের বাড়ির পাশের একটি পাট ক্ষেতে স্থানীয় কয়েকজন পাট কাটার জন্য যায়।
পরে পাঠ ক্ষেতের পাশে খেজুর গাছে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহত নারীর বড় মেয়ে মনি ঘটনাস্থলে এসে তার মা’য়ের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুর রহমান বলেন, নিহত বৃদ্ধ নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন চার দিন আগে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন :
- পাওনা টাকা চাওয়ায় মারধর; টিকটকে বিচার চেয়ে চিরনিদ্রায় যুবক
- হিরো আলমকে মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন
- ভারতে দুই নারীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
- ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ রূপ:শেবাচিম
- স্কোয়াডে ফিরলেন কাইল জেমিসন
- নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভয়াবহ গুলিবর্ষণ; নিহত ২
- আদালতের আদেশ টেম্পারিং করে অপরাধ করেছেন, ইসমাঈলকে হাইকোর্ট
- কলাচাষি হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
