চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত জিহাদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়ে আরও দুইজন চমেক হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে বুধবার সকালে নগরের বাকলিয়া থানার এক্সেস রোডের মুখে যাত্রীবাহী বাস চাপা পড়ে সিএনজি অটোরিকশা ও

মোটরসাইকেলের তিন যাত্রী আহত হন।

পরে তাদেরকে হাসপাতাল ভর্তি করা হয়।

নিহত জিহাদ চন্দনাইশের বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের হাজী সালেহ আহমেদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন,

বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

দুপুরে জিহাদ নামের এক যুবকের মৃত্যু হয়।

দুইজন চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন :

এনএএন টিভি