ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধে আবারও এক দফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড়সহ মিরপুর সড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তারা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা দাবি তুলে ধরা হবে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ— সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
ঢাবি রেজিস্ট্রার ভবনের সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।
আজকের আন্দোলনে এক দফা প্রসঙ্গে জানা যায়,
স্নাতক-স্নাতকোত্তরে সিজিপিএ শর্ত শিথিল করে শিক্ষার্থীদের প্রমোশন দিতে হবে।
এর আগে, শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেন তারা।
আরও পড়ুন:
- টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় শনাক্ত আরো ৫০ জনে
- চিকিৎসককে হত্যার হুমকি তাদের সন্ত্রাসী চিন্তার প্রতিফলন : স্বরাষ্ট্রমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় ভার্চুয়াল আলোচনায় শোক দিবস পালন
- আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে: একে এম শামীম ওসমান
- ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে নিত্য যানজটে অতিষ্ঠ জনসাধারণ
- ১৫ আগস্টের পেছনে জিয়া, ২১ আগস্টের পেছনে তারেক, মানুষ পোড়ানোতে বিএনপি: তথ্যমন্ত্রী
- ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পেসার স্টিভেন ফিন
- রূপগঞ্জে ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ
- বিডিইউতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন
- বঙ্গবন্ধুর খুনিরা এখনও দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -বস্ত্র ও পাটমন্ত্রী
