১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের ৩৪ বছর বয়সী পেসার স্টিভেন ফিন।
বেশ কয়েকদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন এই পেসার। যার জন্য এক বছর ধরে লাল বলের ক্রিকেট বাইরে ছিলেন তিনি।
অবশেষ সেই ইনজুরির কাছে হার মেনে ক্রিকেট বিদায় জানালে এই পেসার। বিবৃতি দিয়ে ফিন বলেছেন,
‘তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।
গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গেছি।’
উল্লেখ্য, ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে ক্রিকেট শুরু করেন ফিন। ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও তা স্বপ্নকে ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেছেন ডানহাতি এই পেসার।
অসাধারণ কিছু স্মৃতি নিয়ে অবসরে যাচ্ছেন; যা চিরকাল তার স্মরণে থাকবে বলে উল্লেখ করেছেন তিনি।
ফিন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৬টি টেস্ট, ৬৯টি ওয়ানডে এবং ২১টি টি-২০ খেলেছেন।
ইংল্যান্ডের তিন হয়ে তিন ফরম্যাটে ২৫৪ উইকেট নিয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ফিন শেষ ম্যাচ খেলেছেন ২০১৭ সালের মে মাসে।
আরও পড়ুন:
- ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় – বৃষ্টির আভাস
- শিবগঞ্জে বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সভা
- গোবিন্দগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন
- বর্গোপানিগালে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- ‘প্রিয়তমা’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে!
- অনুশীলন করার মুহুর্তে হঠাৎ স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

Comments are closed.