চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের সাথে থাকা একই গ্রামের তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে মাঠের মধ্যে যুবকের লাশ উদ্ধারের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ জীবননগর হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
এনএএন টিভি/ শামসুজ্জোহা পলাশ

Comments are closed.