ঝালকাঠিতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে হাসান হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঝালকাঠিতে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান হাওলাদার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের জব্বার হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটা শ্রমিক ছিলেন।

 

স্থানীয়রা জানান,

হাসান চাম্বল গাছের ডাল কাটার জন্য প্রায় ৫০ ফুট উপরে ওঠে। ডাল কাটা হলে সেই ডালের সাথে হাসান মাটিতে পড়ে যায়।

ঘটনাস্থলেই তিনি মারা যান। গাছের সাথে রশি দিয়ে যদি তার শরীর বাঁধা থাকতো তাহলে তিনি গাছ থেকে হয়তো পড়তেন না।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন :

এনএএন টিভি