মুন্সীগঞ্জে পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যান থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ৫কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানাধীন গজারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে এ মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান,

‘মহাসড়কের গজারিয়া থানাধীন টহলরত হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকামুখী লেনে একটি পিকআপ ভ্যান (ফেনী ন-১১-০২৪৩) করে মাদক নিয়ে যাচ্ছে।’

‘টহলরত পুলিশ পিকআপ ভ্যানটিকে থামানোর সিগন্যাল দিলে, কিছু বুঝে ওঠার আগেই পিকআপটি মহাসড়কের পাশে রেখে চালক এবং হেলপার পালিয়ে যায়।’

‘পরে পিকাপ ভ্যান তল্লাশি করে ৪৭ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা করা হয়। তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি