নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) বিকেলে জেলা শহরের বড় মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর সহযোগিতায় এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক এবং জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা এ.এফ.এম. তারিক হোসেন খান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম।

অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী জেলা বনাম পঞ্চগড় জেলা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে নীলফামারী। শেষ পর্যন্ত তারা প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
খেলা ঘিরে বড় মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ এলাকা।
এনএএন টিভি / ওমর ফারুক
