ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় রবিন ব্যাপারী (১৮) ও আশিক ব্যাপারী (১৯) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত শাওন খানের বাড়ি সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের স্লুইচ গেট এলাকায় মোটর সাইকেলের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটর সাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর শাওন খান মারা যায়।

আহত দুইজনের অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি