বাগেরহাটে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন বৈটপুর এলাকার ব্যবসায়ী মো. আবু দাউদ শেখ (৪৫) ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি (৩৮)।

নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেণি এবং ছেলে মো. আল কাইয়ুম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় নিজের বসতঘর থেকে ফ্যানের সঙ্গে আলাদা ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীকে দেখতে পান স্বজনরা। এ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবু দাউদের মৃত্যু হয়। আর উদ্ধারের আগেই মৃত্যু হয় লাকির।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card