সদস্য সচিবকে চাঁদা না দেয়ায় সন্তানকে ফাঁসানো হয়েছে অভিযোগ ভুক্তভোগী মায়ের

চাঁদার টাকা না দেয়ায় নাশকতা মামলায় ফাঁসানোর অভিযোগে বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান খান আলীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ফরিদা ইয়াসমিন নামের এক নারী। আজ বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই নারী।

অভিযোগকারী তার লিখিত বক্তব্যে জানান, স্বামী না থাকায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টার পড়ুয়া সন্তানকে নিয়ে ভাইয়ের বাড়িতে বসবাস করি আমি। নিজে প্রি-ক্যাডেট স্কুলে চাকরি করার পাশাপাশি একমাত্র সন্তানও নিজের পড়ার খরচ মেটাতে কুমারখালীর একটি কফিশপে কাজ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আলী গত ১মাস পূর্বে আমার ছেলের ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার ছেলে দিতে অস্বীকার করলে পুলিশ দিয়ে ধরিয়ে সহ নানা প্রকার হুমকি দেয়।আমরা চাঁদায় টাকা না দেওয়া গত ৯ ইং তারিখে কয়েক জন পুলিশ সহ একটি ছেলের সাথে নিয়ে বাসায় আসে এবং আমার ছেলেকে থানায় নিয়ে যায়। কেন নিয়ে যাচ্ছে আমি জানতে চাইলে বলে কিছুক্ষণ পর চলে আসবে। তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করলে আমার এলাকায় চুরি হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে, সকালে ছেড়ে দিবে। কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় গিয়ে দেখি আলী বসে আছে।

কি হয়েছে জানতে চাইলে আলী বলে, কোর্টে যান। হৃদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে জামিন করে নিয়ে আসবেন। আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলেকে না পাঠালে আমি আবার আলীকে ফোন করি। সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সেই থেকে আমার ছেলেটা জেল হাজতে আছে। পরবর্তীতে আমার সাথে আলীর দেখা হলে আমার ছেলের সাথে এমনটি কেন করেছ জানতে চাইলে আলী বলে চাঁদার টাকা চেয়েছিলাম দেননি এখন বুঝেন।

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বিচারের দাবির পাশাপাশি ও সন্তানের মামলার ঘটনার সুস্থ তদন্তের দাবি জানান।

এনএএন টিভি / নাজমুল হাসান