পবিত্র মাহে রমজান উপলক্ষে একেএম অয়ন ওসমানের পক্ষে ইফতার ও ঈদ উপহার বিতরণ

মঙ্গলবার (৯ এপ্রিল) বাদ আসর নারায়ণগঞ্জের চাষাড়া রেলওয়ে স্টেশনে এতিম-ছিন্নমুল শিশুদের জন্য নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম নিলয় এর সৌজন্য এ ইফতার বিতরণ করা হয়।

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট। তিনি বলেন, স্মার্ট ছাত্রলীগ এর মূল লক্ষ্য গরীব-অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের সহযোগিতা করা”

এসময় নাজমুল ইসলাম নিলয় বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ সবসময় মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের ছাত্রসমাজের অহংকার অয়ন ওসমান ভাইয়ের ডাকে সারা দিয়ে রাজপথে ও মানুষের সেবায় থাকবে নারায়ণগঞ্জ ছাত্রলীগ।”

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা বাপ্পি, তোহানুর রহমান সিজন, নাইমুল সিয়াম, তানিম, নাদিম চৌধুরি অক্ষর, আবু তৌফিক সাফিনসহ মহানগর ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card