যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ইফতার মাহফিল

সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান প্রায় শেষপ্রান্তে। এসময়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আ.লীগের সদস্য সাইফুল ইসলাম চৌধুরীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫শতাধিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমি আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছি। এতে রাঙ্গুনিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। ইফতার মাহফিলে আসার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই।

Share this news as a Photo Card