অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাঁর জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন। সেই আবেদনে দুদকের অভিযোগ, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। সামছুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নামে দেশে–বিদেশে অনেক স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধ উপায়ে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

One Reply to “দেশত্যাগে নিষেধাজ্ঞা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের”
Comments are closed.