রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুনে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
আজ সকাল থেকে মালামাল সরানোর কাজ শুরু হয়েছে।
সুপার ও চন্দ্রিমার মাঝখানের রাস্তায় পুড়ে যাওয়া যাওয়া মালামাল রাখা হয়েছে। সিটি করপোরেশন ও পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।
সুপার মার্কেটের তৃতীয় তলায় ২৪৫ নম্বর দোকানে ১৩ বছর ধরে কাজ করেন সুমন কাজী।
জানতে চাইলে তিনি বলেন, আমাদের দোকানে তিন হাজার পিস কাপড় ছিল।
আগের দিন প্রায় দেড় লাখ টাকার মতো বিক্রি হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এক টাকাও বের করতে পারিনি।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে।
৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
- ঈদের কেনাকাটা নিয়ে অভিমান; গৃহবধূর আত্মহত্যা
- মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
- ফারদিন হত্যা মামলার তদন্তের দায়িত্বে ‘সিআইডি’
- এবার মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের ‘নন্দিনী’
- পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
- ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
- ঈদযাত্রা আরামদায়ক করতে ৯ জোড়া বিশেষ ট্রেন চালু
- তীব্র দাবদাহে উপকূলে হঠাৎ ঘন কুয়াশা!
- আগের নিয়েমই এবারের গুচ্ছ ভর্তি; পরিবর্তন আগামী বছর
