বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাতুয়াইলে বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কে এফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন,
ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এর মধ্যে আমাদের সামনেই ৪/৫টা পড়ে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন :
- রাজধানীর কদমতলীতে বাসে আগুন
- উত্তর চাষাড়া নিবাসী আলহাজ্ব আহসানুল হকের ইন্তেকাল
- নিজে জানাজা পড়িয়ে ছেলেকে চিরবিদায় জানালেন তারিক জামিল
- মালয়েশিয়ায় টানা ৫ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২১৬ বিদেশি গ্রেফতার
- ‘যারা নির্বাচন চায় তারা সংঘাতের পথ বেছে নিতে পারে না’ : সেতুমন্ত্রী
- পুলিশ ছুড়ল সাউন্ড গ্রেনেড, বিএনপি ইট পাটকেল
- ফুটবল ঈশ্বর ম্যারাডোনার জন্মদিন আজ
- দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক
- দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলো কাজ করছে: প্রধানমন্ত্রী
- বিনা কারণে ট্রেন থামানোর জরিমানা বাড়ছে
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী প্রতিটি পূজা মন্ডপে শাড়ী ও লুঙ্গি,নগদ অর্থ বিতরণ
- পাকিস্তানকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল অস্ট্রেলিয়া
- বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বরের মৃত্যুর খবর
- দুপুরে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
- সমাবেশের নামে সন্ত্রাস করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- শিশু ডেঙ্গু রোগীর ৮৭ শতাংশই ডেন-২ ধরনে আক্রান্ত
- প্রেমের ফাঁদে ফেলে সব লুটে নেয় ‘বিএমডব্লিউ’ গ্রুপ, মাস্টারমাইন্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

Comments are closed.