শীতে শরীর উষ্ণ রাখতে খেতে পারেন যেসব খাবার

শীতের প্রকোপ বাড়ছে। সকালের হিম হাওয়া কোনো কাজে স্বস্তি দিচ্ছে না। সকালে উঠেই যদি শীতের প্রকোপে লেপ-কম্বলের নিচে আলসেমিতে সময় চলে যায় তাহলে দিনের জরুরী কাজগুলোর বারোটা বেজে যায়। তাই শীতে নিজেকে উষ্ণ রাখতে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। কিছু খাবার আছে যা খেলে শীতে আপনাকে উষ্ণতা দেবে।

শীতে নিজেকে উষ্ণ রাখতে কিছু কৌশল জেনে নিন-

১. ঘরের জানালা দরজা খোলা যাবে না। তাহলে বাইরের ঠান্ডা হাওয়া এসে ঘরটাকে হিম শীতল করে দেবে।

২. হাতে ও পায়ে মোজা পরতে হবে। এটি হাত-পা গরম রাখতে সাহায্য করবে। তবে রাতে মোজা পরে ঘুমানো যাবে না।

৩. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। তাই রক্তে হিমোগ্লোবিন বাড়াতে আয়রনযুক্ত খাবার খেতে হবে।

৪. সম্ভব হলে শীতের এই সময়টাতে হালকা গরম পানি ব্যবহার করবেন। এসময় গরম পানি পান করলে ঠান্ডা জনিত রোগ থেকে মুক্ত থাকা যাবে।

৫. ব্যায়াম করা সময় গুরুত্ব রাখে। তবে শীতকালে এর সময় আর একটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে একদিকে শরীর সুস্থও থাকবে আবার শরীর উষ্ণও থাকবে।

শীতকালে কিছু খাবার খেলে শরীর উষ্ণ থাকে। তেমনটা বলছেন বিশেষজ্ঞরাও। তাহলে দেখে নিই কোন খাবারগুলো তালিকায় রাখতে হবে।

১. শরীর গরম রাখতে দারুণ উপকারী মধু। সর্দি-কাশি কমাতেও মধুর গুরুত্ব অনেক। মধুতে থাকা উপাদান শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ঠাণ্ডা লাগা কমায়। মধু খেলে এ জন্য ঠাণ্ডা কম লাগে।

২. শরীর সুস্থ রাখতে রান্নায় বেশি মসলা ব্যবহার করেন না অনেকেই। অথচ এই মসলা যে কোনো রান্নার স্বাদ বাড়াতে জরুরি ভূমিকা পালন করে। তবে কিছু মসলা রয়েছে যেগুলো শীতে উষ্ণ রাখতেও সাহায্য করে। লবঙ্গ, দারচিনি, গোলমরিচের মতো চেনা উপকরণগুলো খেলে গরম কাপড় পরতে হবে না।

৩. রান্নার আরও একটি প্রয়োজনীয় উপকরণ হলো আদা। নিরামিষ কিংবা আমিষ— দুই রকম রান্নাতেই আদা ব্যবহার করা হয়। আদায় উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের জন্য ভালো। শীতের সকালে এক কাপ আদা চা সারা দিন আপনাকে চনমনে রাখবে।

৪. অনেকেরই অপছন্দের এই সবজি। শীতকালীন এই সবজির উপকারিতা কিন্তু কম নয়। ফাইবারসমৃদ্ধ মুলা শীতের দিনে শরীরের তাপমাত্রা অনেকটা বাড়িয়ে দেয়। শীতের হাতে কাবু হতে না চাইলে রোজ না হলেও মুলার দিকে থেকে একেবারে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না।

৫. শীত শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এই সময় সুস্থ থাকতে যে খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন তার মধ্যে অন্যতম বাদাম এবং খেজুর। প্রাকৃতিক উপায়ে শরীর গরম রাখতে সাহায্য করে এগুলো। এ ছাড়াও শরীর চনমনে রাখতেও বাদাম এবং খেজুর বেশ উপকারী।

এনএএন টিভি

Share this news as a Photo Card