মাদারীপুরে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীর প্রাণহানি

মাদারীপুর কালকিনি উপজেলায় সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয় ।

উপজেলার কালকিনির পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,

কয়েক বছর আগে মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তারের সাতক্ষীরার শ্যামনগরের কালীগঞ্জের সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে বিয়ে হয়।

তাদের সংসারে একজন মেয়েও আছে। স্বামী বিদেশ থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।

বুধবার (৯ আগস্ট) রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন।

এ সময় পায়ে বিষধর সাপ কামড় দেয়। এতে চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। তারা সবাই ঘটনাস্থলে একটি ব্যাঙ দেখতে পান।

তাই তারা ধারণা করেন ব্যাঙ কামড় দিয়েছে। পরে সে রাতে ঘুমানোর জন্য বিছানায় যান। এর কিছু সময় পর তার শরীর প্রচণ্ড ব্যথা শুরু হয়।

পরে পরিবারের লোকজন তাকে বৃহস্পতিবার ভোরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন বলেন,

সাপের কামড়ে মারা যাওয়ার খবর পায়নি। তবে আপনাদের মাধ্যমে জানলাম। এখন এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি