জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় এ ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results. www.nubd.into/results) ঢুকে রাত ৮টার পর থেকে ফল পাওয়া যাবে।

এদিকে, রাতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হলেও ফলাফলের সারসংক্ষেপ জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষে অংশ নেন এক লাখ ৮৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

তাদের মাধ্যে পাস করেছেন এক লাখ ৩০ হাজার ৪৮৯ জন। পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। আর ফেল করেছেন ৫২ হাজার ৫৯০ জন শিক্ষার্থী।

এর আগে ১২২টি কেন্দ্রে ১৭৬ কলেজে ২৮ বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাতে ফল প্রকাশের পর প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে

তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

সাড়া দেয়নি এবং আগামীতেও তারা জনগণের কোনো সমর্থন পাবে না।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card