আজ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম

তীব্র তাপপ্রবাহের পর স্বাভাবিক নিয়মে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার (৭ মে) থেকে খুলছে প্রাক-প্রাথমিক বিদ্যালয়, স্বাভাবিক নিয়মে চলবে প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গত রবিবার থেকেই চলছে স্বাভাবিক নিয়মে।

 

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৭ মে) থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম চলতি শিক্ষাবর্ষের (২০২৪) বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।