ছয় দফা দাবিতে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এ সময় দাবি না মেনে নেওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে যাবেন না বলেও কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়।
দাবিগুলো হলো, আগের সেমিস্টারের ফল প্রকাশ করে ঈদ-উল ফিতরের আগেই দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে,
২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে, নোটিশের নামে ভাঁওতাবাজী বন্ধ করতে হবে,
ছয় মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে তিন মাস করতে হবে,সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে,
বিভাগের লোকবর সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।
আরও পড়ুন :
- স্বর্ণ নিলামে তুলবে বাংলাদেশ ব্যাংক
- চাঁদা দাবির অভিযোগে শাকিব খানের করা মামলার সমন জারি
- ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট
- টাঙ্গাইলে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন
- জামিন থাকলেও বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে
- উয়েফা ইউরোর বাছাইপর্বের ম্যাচে খেলতে প্রস্তুত রোনালদো

Comments are closed.