সাইবার সিকিউরিটি বিষয়ে প্রথম জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েট কমপ্লেক্স’র ইসিই ভবনে দিনব্যাপী ডাটা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রথম জাতীয় কর্মশালা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ই-এসআরডি ল্যাব প্রধান ড. আবু সাঈদ মো. লতিফুল হক, অধ্যাপক, সিএসই বিভাগ, বুয়েট কর্মশালার আয়োজন করেন। কর্মশালাটি সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। ন্যাশনাল CIRT, ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এবং ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞগণ সাইবার সিকিউরিটির বিভিন্ন ডোমেইনের উপর সেশন পরিচালনা করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য হলো- ডেটা এবং সাইবার নিরাপত্তার অবস্থা, প্রস্তুতি এবং বাংলাদেশে যেকোনো ধরনের ব্যাপক সাইবার হামলার ঘটনা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন তারেক এম বরকতুল্লাহ, প্রকল্প পরিচালক, ই-গভ সিআইআরটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকা। বরকতুল্লাহ বলেছেন, “ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশের সমস্ত ডেটা দেশের মধ্যে নিজস্ব সিস্টেমে সংরক্ষণ করা প্রয়োজন”। তিনি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, বিধি ও নির্দেশিকা নিয়েও আলোচনা করেন।

Share this news as a Photo Card