১০ মে ভর্তির আবেদন শুরু চুয়েটে, ১৭ জুন পরীক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভতি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ মে থেকে।

বুধবার (২৬ এপ্রিল) চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://www.admissionckruet.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যাচাই-বাছাইয়ের পর ৩ জুন পরীক্ষার জন্য যোগ্য আবেদন কারীর রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে।

৮ জুলাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তিন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ৩ হাজার ২১০টি ও সংরক্ষিত ২১টি মিলিয়ে মোট আসন ৩ হাজার ২৩১টি।

চুয়েটে নিয়মিত ৯২০টি ও সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন,

কুয়েটে নিয়মিত ১ হাজার ৬০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং

রুয়েটে নিয়মিত ১ হাজার ২৩০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ২৩৫টি আসন।

আরও পড়ুন:


এনএএন টিভি

Share this news as a Photo Card