১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু সোনারগাঁও ইউনিভার্সিটিতে

বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীনরোড ও মহাখালী ক্যাম্পাসে মঙ্গলবার থেকে ভর্তি মেলা শুরু হয়েছে। ইউনিভার্সিটির গ্রীনরোডস্থ ক্যাম্পাসে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. মেসবাউল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, পরিচালক (অডিট) মো. তারেক মাহমুদ, এসইউ’র ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম ও জনসংযোগ বিভাগের হেড অব পিআর নাহিদ হাসান।

মেলা চলাকালে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় এবং কলা ও মানবিক অনুষদের অধীনে ১২টি বিভাগের ২০টি বিষয়ে ভর্তিতে থাকছে বিশেষ ছাড়। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে টিউশন ফির ওপর থাকছে ৫০-১০০ শতাংশ ছাড়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে ছাড় রয়েছে। ভর্তি মেলা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

Share this news as a Photo Card