চলন্ত বাস থেকে জাবি ছাত্রীকে ধাক্কা, ২৫ বাস আটক

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আটক হওয়া এ সকল বাস রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন স্থানে। 

ভুক্তভোগী শিক্ষার্থীর হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন বলেন, ‘সন্ধ্যায় আমি টিউশন শেষ করে পাকিজা থেকে বাসে উঠতে যাওয়ার সময় বাসচালকের সহায়ক আমাকে জিজ্ঞেস করেন, কোথায় যাব? আমি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের নাম শুনে তিনি আমাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানান। আমি উঠার চেষ্টা করলে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। এতে আমা পা মচকে গেছে। এখন হাসপাতালে অবস্থান করছি।