হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণিচিকিৎসা অনুষদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ১০টায়
শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
ক্লাস শুরুর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।
এরপর নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাসেত।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,
‘অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি। বর্তমানে অস্থায়ী ভিত্তিতে দুটি ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষার্থীদের জন্য আমরা একটি অ্যাপ তৈরি করেছি। এই অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকল কাজ পেপারলেস করতে পারবেন।
সেমিস্টার ফি পরিশোধ,
পরীক্ষার ফরম পূরণসহ একাডেমিক সকল কাজ অ্যাপ ব্যবহারের মাধ্যমে করা যাবে।
‘এ ছাড়া ইন্টারএ্যাকটিভ ডিসপ্লে স্থাপনের মাধ্যমে স্মার্ট শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে,
যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ইতোমধ্যে হবিগঞ্জ কৃষিবিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউট অব প্রিসিশন এগ্রিকালচার’ স্থাপনের অনুমোদন হয়েছে।
সবার সহযোগিতায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।’
আরও পড়ুন :
- চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন
- ২০২৩-২০২৪ অর্থবছরে বরাদ্দ পেল ১০ মেগা প্রকল্প
- রাজধানীতে সিলিং ফ্যানে ঝুলছিল চা দোকানির মরদেহ
- সোনারগাঁয়ে মেয়ের সামনে বাবাকে হত্যার চেষ্টা
- নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
