২০২৪ সালের এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সিলেবাসে আগামী বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন,

২০২৩ সালের যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সিলেবাসেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হবে।

সেটার ভিত্তিতে আমরা এ বিষয়ে (সিলেবাস প্রকাশের) ব্যবস্থা নেবো। তবে আগামী বছরের এসএসসি পরীক্ষা সাধারণ সিলেবাসেই অনুষ্ঠিত হবে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে।

আগামী বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষাও এ সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি