মাদকসেবীর কাছ থেকে রক্ত সংগ্রহ করে সাভারে নিজের ভাড়া বাসায় ব্লাড
ব্যাংক খুলে বসেছেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি।
সেই রক্ত রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেন তিনি।
দরিদ্র মানুষকে কৌশলে ডেকে অজ্ঞান করেও অনেকের রক্ত সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার ইন্তাজ আলীর ছেলে। তিনি সাভারের থানা রোডের একটি বাসা ভাড়া নিয়ে প্রায় ১ বছর ধরে এই অপকর্ম চালিয়ে আসছেন।
তার কাছ থেকে ১০ ব্যাগ রক্ত ও বিপুল পরিমাণ রক্ত সংগ্রহের সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এর আগে বুধবার রাত ১০ টার দিকে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে শাস্তির আওতায় আনেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও আইনশৃংখলা বাহিনী।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন জানান, কোনরকম পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং ছাড়াই তিনি রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করতেন।
অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে মোবাইল কোর্টের
মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন :
- বিশ্ববাজারে চিনির দাম বেশি থাকায় ঈদের পর চিনির দাম বাড়তে পারে
- বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত
- স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ স্ত্রীর আত্মসমর্পণ
- পাসপোর্ট সাত দিনের মধ্যে পেতে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট
- ‘কুরবানির পশুর ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা’
- সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী : ‘মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’
- বিএসএমএমইউ নন রেসিডেন্ট চিকিৎসকরা ভাতা পেলেন
- সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই:
- শিক্ষামন্ত্রী: প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজশাহীতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
- বৃদ্ধাশ্রমের মানুষদের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী তাসরিফ
- শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে শিশু বক্তা আজাদীর মৃত্যু
- সাতক্ষীরায় দুপুরে বিয়ের পর সন্ধ্যায় বধূর আত্মহত্যা

Comments are closed.