অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় আটক করা হয়েছে বাল্কহেডগুলোর ১২জন চালকদের।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাটে নোঙর করে রাখা হয়।
জব্দ করা বাল্কহেডগুলো হলো—
সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন,
মক্কা মদিনা, মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূইয়া পরিবহন, আল্লাহ মহান, মাসুদ ০২।
বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন,
‘পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও নদীতে বাল্কহেড দিয়ে বালু পরিবহনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।’
‘এই নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ ও ১২ জন চালককে (সুকানি) আটক করা হয়েছে।’
‘এরপর বুধবার (২৬ জুলাই) সকালে জব্দ করা বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন :
- একটি ফ্যানে দুইটি ওড়নায় ঝুলছিলো স্বামী-স্ত্রীর মরদেহ
- ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
- হজ শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ জন হাজি, মৃত্যু ১১৭
- ৬০ টাকা দিয়ে টিকেট কেটে মেট্রোরেলে ভিক্ষাবৃত্তি
- ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
- ব্যালেস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া
- ‘মশার কামড় ক্ষতিকর’ বিষয়ে কার্টুন বই বিতরণ করবে ডিএনসিসি
- আজ রাতে মুশফিকের মুখোমুখি হচ্ছে তাসকিন
- রাস্তার বেঞ্চে থাকা ঘুমন্ত ছেলেকে পাহারা দিলেন শাকিব খান!
- হিরো আলমকে দেওয়া হুমকিদাতা আটক
- কিশোরগঞ্জে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার
- ডেঙ্গুতে মারা গেলেন সিনিয়র সহকারী সচিব
- পুলিশ চলে আসায় ঘুষের টাকা গিলে ফেললো সরকারি কর্মকর্তা
