ময়মনসিংহের তারাকান্দায় আব্দুল খালেক (৫৫) নামে এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল খালেক মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
তিনি কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের বলেন,
‘নিহত আব্দুল খালেক পেশায় অটোরিকশা চালক। তিনি বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতেও রিকশা চালাচ্ছিলেন।’
‘ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।’
‘সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন,
‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
- যুদ্ধাহত ও শহীদদের ঈদ শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
- রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত দেড় শতাধিক মানুষ
- মানবাধিকার ইস্যুতে ভালো খবর পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে কোরবানির মাংসের হাট, কেজি ৩০০-৩৫০
- অতিরিক্ত মাংস খাওয়ার আগে সতর্ক হোন!
- ষড়যন্ত্র ছিন্ন করে দেশের উন্নয়ন অভিযাত্রা বজায় থাকুক: তথ্যমন্ত্রী
- ভিন্ন ধর্মের হয়েও পশু ‘কোরবানি’ দিলেন মিম, কেন?
- রাজধানীতে ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- তারাগঞ্জে নাবিল পরিবহনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু
- রংপুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন কেটে দিলো স্ত্রী
