উরফা গোরস্থান মাদরাসায় শিক্ষার্থীদের একাডেমীক ভবন ও কক্ষ সংকট

শেরপুর জেলার নকলা উপজেলার উরফা গোরস্থান মাদরাসায় আবাসিক ভবন শিক্ষার্থীদের কক্ষ সংকট । মাদরাসাটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৯ সালে । এলাকার বিদ্যানব্যক্তি মো: ইসহাক আলী মন্ডল প্রতিষ্ঠা করেন । মাদরাসায় ৩৩৮ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছে । ১৪ জন শিক্ষক ৫জন কর্মচারী রয়েছেন শিক্ষনীয় কাজে । সুপার মো: সেকান্দর আলী বলেন বিগত ৫বছর যাবত মাদরাসার দাখিল পরীক্ষায় ফলাফল সন্তোষ জনক , শতকরা ৯৮% ফলাফল হয়ে থাকে । বর্তমানে ৩৩৮ জন শিক্ষার্থীর জন্য আবাসিক ভবন শিক্ষার্থীদের কক্ষ সংকট চরম আকার ধারন করছে । মানসম্মত শিক্ষা দান করতে হলে আবাসিক ভবন ও কক্ষের জন্য সরকারি উদ্যোগে ভবন নির্মাণ করতে হবে । মাদরাসায় খেলা ধুলার পরিবেশ রয়েছে । নিয়মিত পাঠদান করানো হচ্ছে । শুধু মাত্র আবাসিক ভবন শিক্ষার্থীদের কক্ষ সংকট হয়েছে।