গাইবান্ধা জেলায় আন্তঃজেলা কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামসহ তিনজনকে গ্রেফতার, চারটি মোটরসাইকেল উদ্ধার ও বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করেছেন গাইবান্ধার পুলিশ।
আটককৃতরা হলেন, গাইবান্ধার সদরের মৌজামালি বাড়ী গ্রামের দুলালের ভিটার মৃত দুলা মিয়ার ছেলে মোটরসাইকেল চোরের মূলহোতা কালাম। সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে মইনুল মিয়ার ওরফে পিচ্চু, একই উপজেলার কালদহ এলাকার মৃত মহির উদ্দিন এর ছেলে আঃ জব্বার।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামকে সুন্দরগঞ্জ থানাধীন চৌমুনী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মূল হোতা কালামের দেয়া তথ্য অনুযায়ী বাকি দুজন’কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে সবমোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর থানায় ৪ টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। শুক্রবার সকালে গাইবান্ধা সদর থানায় চত্বরে সাংবাদিকদের প্রেসবিফিং করে এসব তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
