চট্টগ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদ থেকে পড়ে মোহাম্মদ মিজান রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার শিকলবাহা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ মিজান রুবেল পেশায় ইলেকট্রিশিয়ান এবং একই এলাকার মমতাজ উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘আজ বৃহস্পতিবার সকালে এলাকার একটি বাড়ির ছয় তলায় বৈদ্যুতিক কাজ করছিলো মোহাম্মদ মিজান রুবেল (২৯)। হঠাৎ সেখান থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ‘

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,

‘বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবককে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card