জনতা হাট আদর্শ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য পদে মুকুল মিয়া

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতা হাট আদর্শ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য পদে স্থানীয় ব্যবসায়ী মুকুল মিয়া সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। জনতা হাট আদর্শ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী মুকুল মিয়া জানায়, শিক্ষার্থীর অভিভাবকরা ভোট দিয়ে তাকে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করলে জনতা হাট আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন।