ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

নাশকতার মামলায় ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত থেকে বুধবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত জেলার সদর, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই, নায়েবে আমির ফকির আওলাদ, সদস্য আবু জাফর ও আলি আহমেদ।

প্রসঙ্গত, কোটচাঁদপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলামিন হোসেন,

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়ন শিবির সভাপতি ইমরান হোসেন, শিবির সদস্য আব্দুস সামাদ ও বায়োজিদ হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার আজীম-উল আহসান জানান,

‘রাতে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।’

‘সে সময় মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন ও সদর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।’

‘বুধবার (২৩) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি