বাংলাদেশ মানবাধিকা কমিশনের রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের টাচ্ স্টোন ইন্টারন্যাশনাল স্কুলে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ, মাদক নির্মূল ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

টাচ্ স্টোন ইন্টারন্যাশনাল স্কুলে BHRC সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ঢালী মো: সুমন মাস্টারের সভাপতিত্তে অনুষ্ঠনটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব শাহ জাহান ভূইয়া, চেয়ারম্যান রূপগঞ্জ উপজেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব: ফয়সাল হক, নির্বাহি অফিসার রূপগঞ্জ উপজেলা। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজুর রহমান ইনচার্জ ভুলতা পুলিশ ফাড়ী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র নেত্রীবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়নের গরীব, অসহায় ব্যক্তিদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রচারে: জয়নাল আবেদীন জয়, ও অর্থ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখা।

Share this news as a Photo Card