নরসিংদীর বেলাব এর কৃতি সন্তান প্রকৌশলী মো.খায়রুল বাকের নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন এর ঝড় উঠেছে। জানাগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নি বডি গঠনতন্ত্র কমিটি নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের বর্তমান সভাপতি বেলাব উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহীন এর পরির্বতে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক, লাল সবুজ চেতনা সংসদের প্রধান উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় এর আজীবন দাতা সদস্য প্রকৌশলী মো.খায়রুল বাকেরকে ২৫-০১-২০২৪ সাল পযর্ন্ত নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। প্রকৌশলী মো.খায়রুল বাকেরকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি সহ সংশ্লিষ্টদেরকে আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী মো.খায়রুল বাকের জানান, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার এ সরকারের আমলে মাননীয় শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির নেতৃত্বে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় সহ এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ হয়েছে। আমাকে উক্ত কলেজ এর সভাপতি হিসেবে নির্বাচিত করায় সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উক্ত কলেজ এর সভাপতি হিসেবে আগামী দিনে যথাযথভাবে দায়িত্ব পালন করে কলেজ এর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
