গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০১৬-২০১৭ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের প্রায় ২২ কোটি টাকা আত্মসাৎ মামলায় তৎকালীন স্বতন্ত্র থেকে নির্বাচিত অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে মামলায় অন্তর্ভুক্ত না করায় ১ অক্টোবর আইনী নোটিশ পাঠানো হয়েছে
জানা গেছে, উল্লেখিত অর্থ বছরে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২ হাজার ২ শ’ ৫৩টি ধর্মীয় সভা করার বিপরীতে ৫ হাজার ৮শ’ ২৩ টন চাল (যার বাজার মূল্যপ্রায় ২২ কোটি টাকা) বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দকৃত চাল নির্ধারিত কাজের জন্য ব্যয় না করে সমুদয় চাল বাজারে বিক্রি করে দিয়ে উপজেলার ১৭টি ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের একজন কাউন্সিলর সমুদয় টাকা ভাগাভাগি করে নেয়।
বিষয়টি প্রকাশ হলে দুদকের রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হোসাইন শরীফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। কিন্তু প্রকল্প যথাযথ ভাবে শেষ হওয়ার প্রত্যায়ন কারী তৎকালীন এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে মামলায় না জড়ানোর ফলে বাদী অ্যাডভোকেট এ এস এম হরমুজ আহম্মেদের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট হারুন অর রশীদ দুদকের চেয়ারম্যান সহ ৮ জনের নিকট এ আইনি নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, যেহেতু প্রাক্তন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বরাদ্দও এাণ বিতরণের কথা স্বীকার করলেও উপ পরিচালক তাকে মামলায় জড়াননি। অথচ বিষয়টি পরিষ্কার প্রাক্তন সংসদ সদস্য আবুল কালাম আজাদ স্থানীয় কমিটির সাথে যোগসাজশ করে এাণ আত্মসাৎ করেছেন যার কারণে এাণ সামগ্রীর অপব্যবহার হয়েছে। জনাব আবুল কালাম আজাদ নিজেই এাণ সামগ্রী যথাযথ বন্টনের জন্য প্রতিশ্রতি দিয়েছেন এবং পুরো অপারেশনের জন্য একটি ক্লিন চিট দিয়েছেন এই বলে যে,সংশ্লিষ্টদের দ্বারা বরাদ্দকৃত এাণ সামগ্রীর বিষয়ে যথাযথ ও ন্যায়সঙ্গত বিতরণ করা হয়েছে। মন্ত্রনালয়, তার নিজের হেডে, প্রাক্তন এমপি জনাব আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন/ লিখিত ভাবে প্রত্যায়িত করেছেন যে বিতরণটি তার নির্দেশিত তত্বাবধানে করা হয়েছিল। এ জন্য আবুল কালাম আজাদের প্রয়োজনীয় পদক্ষেপ/উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন দাখিল করা হবে।
উপরোক্ত বিষয়ে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হোসাইন শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত কোন কাগজপত্র এখনো তিনি হাতে পাননি।

অধ্যক্ষ আবুল কালাম আজাদের দাবী, ওই ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি বলেন, তার স্বাক্ষর জাল করে এসব ঘটনা ঘটানো হয়েছে। তাকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।
